বাউবির পরীক্ষায় নকল : বহিষ্কার ১১ জন


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ অক্টোবর ২০১৬

যশোরের শার্শার নাভারণ ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি ও বিএসএস পরীক্ষায় নকল করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ আদেশ দেন।

জানা যায়, শুক্রবার সকালে শার্শার নাভারণ ডিগ্রী কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রাম ১ম বর্ষের সমাজ বিজ্ঞান ও সমাজকল্যাণ বিষয় অন্যদিকে বিএসএস প্রোগ্রাম ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের পরীক্ষা চলছিল। এসময় আকস্মিক অভিযানে আসেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।

অভিযানে এইচএসসি প্রোগ্রাম ১ম বর্ষের সাতজন ছাত্র ও বিএসএস প্রোগ্রাম  ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের তিনজন ছাত্র ও একজন ছাত্রী মোট ১১ জনকে নকল করার সময় হাতেনাতে ধরে ফেলেন। পরে নকল করার অপরাধে ১১ জনকে বহিষ্কার করেন তিনি।

জামাল হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।