বেনাপোলে পূজায় আসা দর্শনার্থীদের চিকিৎসা সেবা প্রদান


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৮ অক্টোবর ২০১৬

আর্তমানবতার সেবায় দুস্থ ও অসহায় মানুষের সুচিকিৎসায় বেনাপোল পাঠবাড়ী আশ্রমে শারদীয় দুর্গোৎসবে আসা দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

শনিবার এ কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান। বেনাপোলের হোমিওপ্যাথিক চিকিৎসকরা চার দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ডা. ইসমাইল হোসেন। ২৪ জন ডাক্তার সকাল-বিকেল বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য সেবা হোমিওপ্যাথিক রিসার্স ব্যবসায়ী মালিক সমবায় সমিতির অর্থায়নে এ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান সমিতির সভাপতি ডা. মো. আমিনুর রহমান।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।