কক্সবাজারে ভিজিডি উপকারভোগী হচ্ছেন ১৮ হাজার দুঃস্থ


প্রকাশিত: ০১:১১ পিএম, ১০ অক্টোবর ২০১৬

কক্সবাজারে উপকারভোগী হিসেবে ভিজিডি চক্রের আওতায় আসছে ১৮ হাজার অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ নারী। তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নারীরা আগামী ২০১৭-১৮ সনের ২৪ মাস ৩০ কেজি করে খাদ্যশস্য পাবেন। স্বামী পরিত্যক্তা, বিধবা ও আয়হীন পরিবারের নারীদের তালিকায় স্থান করাতে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন ভিজিডি উপকারভোগী বাছাই প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পাদন করতে উপস্থিত ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, জেলা ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তাসহ জেলার ৭১ ইউনিয়ন পরিষদের প্রায় ৬০ জন চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সচিব এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।