জার্মানিতে উচ্চ শিক্ষার সুযোগ পেলেন বেরোবির একই ব্যাচের ৪ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৬ এপ্রিল ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের ৩ বিভাগের ৪ শিক্ষার্থী পেলেন ইউরোপের দেশ জার্মানিতে উচ্চ শিক্ষার সুযোগ। রোববার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ওই ৪ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের দুই শিক্ষার্থী ফারহানা সেতু, সবিতা রানী রায়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এই ৩ জন জার্মানির ইঙ্গোলস্টাট শহরের কাথোলিশে ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন। অপরদিকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দিগন্ত সাহা জার্মানির বের্গিশে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমার জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালে। যখন আমি জার্মান এম্বাসির ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিই। পরে জানতে পারি, ভিসা প্রসেসে দীর্ঘ একটি ওয়েটিং পিরিয়ড রয়েছে। সেই সময় থেকেই আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে থাকি—প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে নেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা এবং মানসিকভাবে নিজেকে তৈরি করা—সবকিছুর দিকেই মনোযোগ দিই।

আইইএলটিএস-এর প্রস্তুতিও শুরু করি। এরপর জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা এবং জার্মান ভাষা শেখা শুরু করি। যেহেতু সামার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তাই আমি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ ছিল, প্রায় সবগুলোতেই আবেদন করি।

তবে ফলাফল পেতে দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই আমার উদ্বেগ বাড়ছিল। আমি ৮ টি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাই। তবে সব দিক বিবেচনা করে আমি কাথোলিশে ইউনিভার্সিটিতেই পড়ার সিদ্ধান্ত নিই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী বলেন, নিশ্চয়ই এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় সুসংবাদ। তাদের এই সাফল্য অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এসব সুযোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত লাভ করবে। আমরা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার জন্য বরাদ্দ দেওয়া শুরু করেছি। গতবছর ও দিয়েছি। এবারও আমরা দেওয়া হবে। এই জন্য আমরা লিস্ট করছি।

আজিজুর রহমান/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।