গরমে স্বস্তি পেতে পান করুন এই ৩ পানীয়
প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত আর পানিশূন্যতায় ভুগতে শুরু করে, তখন এক গ্লাস ঠান্ডা পানীয়ই হতে পারে স্বস্তির বড় উৎস। তবে বাজারের কৃত্রিম ঠান্ডা পানীয় নয়, প্রাকৃতিক ও পুষ্টিকর কিছু পানীয়ই গরমে শরীরকে রাখে সতেজ ও সুস্থ। এমন তিনটি সহজলভ্য পানীয় হলো-ডাবের পানি, কাঁচা আমের শরবত ও বেলের শরবত।
ডাবের পানি: প্রাকৃতিক এনার্জি ড্রিংক
ডাবের পানি গরমের দিনে সবচেয়ে উপকারী পানীয়গুলোর একটি। এতে রয়েছে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, যা শরীরের পানির ঘাটতি দ্রুত পূরণ করে। উপকারিতা-
- শরীর ঠান্ডা রাখে
- পানিশূন্যতা দূর করে
- হজমে সাহায্য করে
- ক্লান্তি কমায়
কাঁচা আমের শরবত
কাঁচা আম দিয়ে তৈরি শরবত গরমের সময় খুবই জনপ্রিয়। এতে থাকা ভিটামিন সি ও লবণ শরীরকে হিটস্ট্রোক থেকে রক্ষা করতে সাহায্য করে। উপকারিতা-
- শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
- লবণ ও পানির ঘাটতি পূরণ করে
- রুচি বাড়ায়
- ঘামজনিত দুর্বলতা কমায়
বেলের শরবত
বেল শুধু সুস্বাদুই নয়, এটি পেটের জন্যও খুব উপকারী। গরমে ডায়রিয়া বা পেটের সমস্যায় বেলের শরবত দারুণ কাজ করে। উপকারিতা-
- হজম শক্তি বাড়ায়
- পেট ঠান্ডা রাখে
- কোষ্ঠকাঠিন্য দূর করে
- শরীরকে সতেজ রাখে
গরমের দিনে সুস্থ থাকতে হলে শুধু পানি নয়, পুষ্টিকর পানীয়ও দরকার। তাই নিয়মিত এই প্রাকৃতিক পানীয়গুলো আপনার খাদ্যতালিকায় রাখুন। এতে গরমের ক্লান্তি দূর হবে, শরীরও থাকবে চাঙা।
জেএস/