রিজভী জামিনে মুক্ত


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৯ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভী বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। চলতি বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভীকে কারাফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

কারাফটকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

 Rizvi freed on bail

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।