গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৪:৩১ এএম, ২২ অক্টোবর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তানিয়া আক্তার (২৭)। তিনি স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল সালাম জানান, তানিয়া কুনিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থেকে ওই কারখানায় চাকরি করতেন। সকাল সোয়া ৬টার দিকে কারখানা যাওয়ার পথে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।