ভালো আইনজীবী হতে হলে নিজেকে সৎ হতে হবে


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, আইন পেশায় নিজকে প্রতিষ্ঠিত ও ভালো আইনজীবী হতে হলে তাকে প্রথমে সৎ হতে হবে। সেই সঙ্গে সিনিয়র আইনজীবী ও জজদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেতে হবে। তাদের শাসনও নবীনদের শিক্ষণীয় হয়ে থাকবে। সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে উঠে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

রোববার বিকেলে গাজীপুরে নবীন আইনজীবী ও আইনজীবীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে অ্যাড. মোকদম আলী ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সহিদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাড. আলাউদ্দিন হোসাইন, অ্যাড. সুলতান উদ্দিন আহমেদ, অ্যাড. সোলায়মান দর্জি, অ্যাড. মনির হোসেন, অ্যাড. সিদ্দিকুর রহমান, বারের সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, অ্যাড. মঞ্জুর মোরশেদ প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে দেড়শ নবীন আইনজীবী ও আইনজীবীদের মেধাবী (এসএসসি, এইচএসসি) ২০ সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।