মোটরসাইকেলে দম্পতির দেশ ভ্রমণ


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০২ নভেম্বর ২০১৬

যুবসমাজকে দেশের অভ্যন্তরে ভ্রমণের প্রতি উৎসাহিত করতে ৩০ অক্টোবর মুন্সিগঞ্জ থেকে এক দম্পতি মোটরসাইকেলে যাত্রা শুরু করেছে। তারা হলেন ঢাকার মিরপুরের বাসিন্দা আলমগীর আহমেদ চৌধুরী ও তার স্ত্রী দিপালী আহমেদ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় ও রাসেল ইন্ডাস্ট্রিজের টেকনিক্যাল সহায়তায় এই সফর করছেন বলে জানিয়েছেন তারা। বুধবার সকালে তারা গাজীপুরে পৌঁছেন। পরে তারা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Gazipur

আলমগীর আহমেদ চৌধুরী জানান, যুবসমাজকে দেশের অভ্যন্তরে ভ্রমণের প্রতি উৎসাহিত করতে তারা ওই ব্যতিক্রমী সফরের উদ্যোগ নিয়েছেন। তাদের লক্ষ্য আগামী ১৯ জানুয়ারির মধ্যে দেশের ৬৪ জেলার ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখার কাজ শেষ করে ঢাকায় এসে পৌঁছাবেন। এ পর্যন্ত গাজীপুরসহ চারটি জেলা ভ্রমণ শেষ করেছেন তারা।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।