ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুনকে আরও ৪ দিনের রিমান্ডে চায় পুলিশ
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় আদালত এর আগে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আজ সোমবার (৬ এপ্রিল) আবারও তার চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শেখ মামুন খালেদের আইনজীবী শাহীন মোর্শেদ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ জুলাই রাজধানীর মিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে, একই মামলায় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে জানান, পূর্ববর্তী রিমান্ডে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আরও সময় প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের সময় আসামি আংশিক তথ্য দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থেও নতুন করে রিমান্ড প্রয়োজন।
এই প্রেক্ষাপটে আজ (সোমবার) পুলিশ পুনরায় চার দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত এ বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।
এএমএ