গাসিক কাউন্সিলর ছানাউর রহমানের ইন্তেকাল


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ নভেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছানাউর রহমান (৬৫) বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, কাউন্সিলর ছানাউর রহমানকে জ্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়।

এদিকে ছানাউর রহমানের মৃত্যুতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ ও কাউন্সিলররা গভীর শোক প্রকাশ করেছেন।

আমিনুল ইসলাম/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।