শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৩ নভেম্বর ২০১৬

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জামাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর বাজার গ্রামের সোহরাব ব্যাপারীর ছেলে।  তিনি টঙ্গীর মোদাফা এলাকায় বসবাস করতেন।

টঙ্গী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ধর্ষণের শিকার শিশুটির মা গার্মেন্টসে চাকরি করেন। গত ৩০ অক্টোবর সকালে শিশুটিকে বাসায় রেখে মা গার্মেন্টসে যান। এ সুযোগে দিনের কোনো এক সময় একই বাড়ির ভাড়াটিয়া জামাল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির মা বাড়িতে এলে সে ঘটনাটি তার মাকে জানায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টায় ব্যর্থ হয়ে বুধবার রাতে শিশুটির বাবা এরশাদ মিয়া বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই জামালকে গ্রেফতার করে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।