যশোর কারাগারে ৩ রক্ষী সাময়িক চাকরিচ্যুত


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৬

যশোর কেন্দ্রীয় কারাগারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাঞ্ছিতের ঘটনায় ছয় কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। এদের মধ্যে তিন কারারক্ষীকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষ এ সিন্ধান্ত নিয়েছে। স্ট্যান্ডরিলিজ ও বিভাগীয় মামলার আসামিরা হলেন, সাগর, শহিদুল্লাহ মীর, হিরণ মৃধা, মাসুম বিল্লাহ, ফারুক ও হুসাইন। এদের মধ্যে সাগর, শহিদুল্লাহ মীর ও হিরণ মৃধাকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব বলেন, দিলু চেয়ারম্যান লাঞ্ছিতের ঘটনায় ডেপুটি জেলার শহিদ হাসান আলীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ছয় কারারক্ষীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার ছয়জনকে স্ট্যান্ডরিলিজ করে বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।

বুধবার যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী কয়েকজন হাজতির সঙ্গে দেখা করতে যশোর কেন্দ্রীয় কারাগারের এসেছিলেন। কারা গেটে প্রবেশের সময় মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীদের বিভিন্ন জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি লাঞ্ছিত হন।

মিলন রহমান/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।