কালিয়াকৈরে বাস ডাকাতি


প্রকাশিত: ০৬:০২ এএম, ০৪ নভেম্বর ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুক্রবার ভোরে যাত্রীদের অস্ত্রের মুখে রেখে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা যাত্রীদের নামিয়ে দিয়ে বাসসহ পালিয়ে গেছে।

কালিয়াকৈর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসিমা আক্তার জানান, মানিক এন্টারপ্রাইজ নামের একটি বাস লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে কয়েকজন ডাকাত সদস্য বাসে ওঠে।

পরে শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের সামনে পৌঁছালে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং যাত্রীদের কাছে থাকা বিভিন্ন মালামাল কেড়ে নেয়।

অনেকে ডাক-চিৎকার শুরু করলে তাদের মারধর করে। পরে তারা সাভারের জীরানী এলাকায় যাত্রীদের নামিয়ে মহাসড়ক পরিহার করে শাখা রোড দিয়ে বাস নিয়ে চলে যায়।

আহতরা পরে ঘটনাটি কালিয়াকৈর থানা পুলিশকে জানান এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকৎসা নেন। তবে সকাল ১০টা পর্যন্ত বাস বা ডাকাতদের কাউকে আটক করা যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।