ট্রাকে ধাক্কা লেগে পিকআপ চালক নিহত


প্রকাশিত: ০৫:১৭ এএম, ০৭ নভেম্বর ২০১৬

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক চাঁন মিয়া (২২) টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়া এলাকার আ. রহিমের ছেলে।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে একটি ট্রাক পার্ক করা ছিল। সকাল সোয়া ৭টার দিকে টাঙ্গাইলগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছন দিকে দিয়ে ধাক্কা দেয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় এবং আসনে থাকা চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।