সাভারে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন
সাভারের সিএন্ডবিতে উদ্ধোধন করা হলো মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি । এ ল্যাবরেটরিতে চিংড়ি ও মৎস্যজাত পণ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানির পূর্বে পরীক্ষার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের গুণগতমান নিশ্চিত করা হবে।
বুধবার দুপুরে মৎস্য অধিদপ্তরের বেস্ট প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির নব নির্মিত এ ল্যাবরেটরি ভবনের উদ্ধোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিছুর রহমান এবং বেস্ট প্রকল্পের পরিচালক সালেহ আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু রপ্তানি বাণিজ্যের জন্য নয়, আমাদের ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মৎস্য ও মৎস্যপণ্যের তথা খাদ্য দ্রব্যের মান ও সেফটি নিশ্চিত কল্পে আন্তর্জাতিক মানের ফুড টেস্টিং ল্যাবরেটরিটি রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও অদূর ভবিষ্যতে এ ল্যাবরেটরির প্রয়োজনীয় অবাকাঠামোগত উন্নয়ন করে মৎস্য অধিদপ্তরের এ সেন্টারকে দেশের ফুড সেন্টার হিসেবে গড়ে তুলতে পারবে।
বক্তারা বলেন, এ ল্যাবরেটরিটি বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ইউরোপীয় ইউনিয়নসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞগণের কারিগরি সহায়তায় আর্ন্তজাতিক মানের ডিজাইন ও লে-আউট অনুসরণ করে এক একর ভূমির উপর শীতাতাপ নিয়ন্ত্রিত আধুনিক মানের। খাদ্য হিসেবে উৎপাদিত মৎস্য ও চিৎড়ি জনস্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ সে বিষয়ে এবং মৎস্য ছাড়াও অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগতমান এ ল্যাবরেটরিতে পরীক্ষা করা সম্ভব হবে।
এমএএস/পিআর