কালিয়াকৈরে ২০ কিলোমিটার যানজট


প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৮ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ব্রিজে মঙ্গবালর সকালে দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং ঘটনাস্থলের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সূত্রাপুর ব্রিজে টাঙ্গালগামী পাথর বোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে সামনে থাকা অপর একটি মাল বোঝাই ট্রাকে আঘাত করে ব্রিজের মধ্যে আড়াআড়ি হয়ে দাঁড়িয়ে যায়। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশ ২০ কিলোমিটার এলাকায় জুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে মালামাল সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছে।

সকাল ৮টার দিকে টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। একপাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। অপর ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

আমিনুল ইসলাম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।