কক্সবাজারে ছাত্রদল সহ-সভাপতি কারাগারে


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

বহুল আলোচিত ও সমালোচিত কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত জাম্বু কমিটির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তিনি টেকনাফ সদরের সাবেক মেম্বার আবদুর রাজ্জাকের ছেলে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

জানা যায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পুলিশ-বিজিবির যৌথ অভিযানে টেকনাফ পৌর এলাকায় আবদুল্লাহ আল মামুনদের নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়।

মামলায় এক নাম্বার আসামি হিসেবে তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত।  

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।