যশোরে নকল মবিল কারখানা সিলগালা


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

যশোরে নকল মবিল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মালিককে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার বকচর এলাকার রোজ অটোমোবাইলস নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক রাজিব হাসানকে অভিযুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আনিসুর রহমান জানান, বুধবার দুপুরে দিকে সদর উপজেলার বকচর এলাকার রোজ অটোমোবাইলস নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় প্রতিষ্ঠানটিতে অনুমোদন ছাড়া বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মবিল নকল করে প্রস্তুত প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। পরে সেটিকে সিলগালা করে দেয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক রাজিব হাসানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মিলন রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।