দেশ পরিচালনায় ব্যর্থদের প্রত্যাখ্যান করুন


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১০ নভেম্বর ২০১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস মুফতি ফয়জুল করীম (পীরে কামেল চরমোনাই) বলেছেন, দেশ পরিচালনায় যারা বার বার ব্যর্থ হয়েছে তাদের মাধ্যমে কখনো দেশে শান্তি ও জনগণের মুক্তি আশা করা যায় না। স্বাধীনতার পর থেকে অনেক সরকার ও নেতার পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতি, দুঃশাসন, শোষণ ছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারেনি।

তিনি বলেন, জনগণের কাঙ্ক্ষিত শান্তি, মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য নীতির পরির্বতনের কোনো বিকল্প নেই। তাই অতীতের ব্যর্থদের প্রত্যাখ্যান করুন।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার পাবলিক হল ময়দানে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ব্লাসফেমী আইন পাশ, অশ্লীলতামুক্ত পর্যটন নগরী ও ইসলামী শাসতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন প্রধান ও কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি দেলোয়ার হোসাইন সাকী বিশেষ বক্তা ছিলেন।

জেলা সেক্রেটারি মো. শোয়াইব, সহ-সেক্রেটারি এআরএম ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রাশেদ আনোয়ার ও শফিউল আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কক্সবাজার জেলা আহ্বায়ক হাফেজ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন কক্সবাজার পৌর শাখার সভাপতি জাহেদুর রহমান, উখিয়া উপজেলা সভাপতি আব্দুল গফুর নদীম প্রমুখ।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।