সেই সাব-রেজিস্ট্রারকে বদলি


প্রকাশিত: ১০:১৫ এএম, ১২ নভেম্বর ২০১৬

সনদ জালিয়াতির মামলা মাথায় নিয়ে অবশেষে  চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশ বদলি হয়েছেন। গত ৭ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশকে ঢাকার বাড্ডায় বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। আদেশে ১৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশকে সনদ জালিয়াতির মামলায় পেকুয়া সাব-রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালনকালে দুদকের উপ-সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পেকুয়া থানা পুলিশ গ্রেফতার করে। এ মামলায় বেশ কিছুদিন জেল খেটেছেন পরিতোষ কুমার দাশ।

কক্সবাজার জেলা সাব-রেজিস্ট্রার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ নভেম্বর ঢাকার বাড্ডার সাব-রেজিস্ট্রার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে পরিতোষ কুমারের ।

অপরদিকে সনদ জালিয়াতির মামলায় কারাভোগের পরও সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশকে কর্তৃপক্ষ কেন বরখাস্ত করেনি এ নিয়ে নানা গুঞ্জন চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।