মেঘনা নদীতে গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু
কুমিল্লার হোমনায় পুলিশের সঙ্গে নৌ-ডাকাতদের গুলিবিনিময়ের সময় গুলিবিদ্ধ ডালিমের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ডালিম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের তাজিমুদ্দিনের ছেলে।
রাত পৌনে ৯টায় হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল নিজামী জানান, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময় হয়েছে। পুলিশ সরকারি অস্ত্র ও জীবন রক্ষায় ১৯ রাউন্ড গুলি করেছে, কিন্তু এসময় ডালিম বা অন্য কেউ আহত কিংবা নিহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয় একাধিক সূত্র দস্যু ডালিমের পরিচয় ও নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি