নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৬ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার দায়ে আমিরুল হোসেন চকদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলা সদরের দত্তপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দত্তপাড়া এলাকার মোশাররফ হোসেন চকদারের ছেলে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ছয় মামলায় এখন পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।