যশোরে থানা থেকে আসামির পলায়ন ২ পুলিশ ক্লোজড


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৬ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

যশোর কোতোয়ালি থানা হাজত থেকে চিহ্নিত সন্ত্রাসী ট্যাবলেট সোহেল পালিয়ে গেছে। বুধবার সকালে তিনি পালিয়ে গেলেও বিকেলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই শামীম আক্তার ও কনস্টেবল আকবর হোসেনকে শাস্তিমূলক ক্লোজড করা হয়েছে।

পলাতক ট্যাবলেট সোহেল যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত মানিক মুন্সীর ছেলে। গত ১৪ নভেম্বর রাতে একই এলাকা থেকে র‌্যাব-৬ যশোরের সদস্যরা তাকে আটক করেছিল। পরদিন রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটক ট্যাবলেট সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় এসআই শামীম আক্তার ও কনস্টেবল আকবর হোসেনকে শাস্তিমূলক ক্লোজড করা হয়েছে। আর পলাতক আসামিকে খুঁজতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে থানা হাজত থেকে আসামি পালায়নের খবরে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। আসামি রাখা হাজতখানায় সব সময় বাইরে থেকে তালা দেওয়া থাকে। দায়িত্বে থাকে পুলিশও। কিন্তু এতো বলয় পেরিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামির কিভাবে পালানো সম্ভব এমন প্রশ্নের উত্তর মিলছে না। কেউ কেউ বলছে, এটা পুলিশের শুধুই নাটক!

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।