সুনামগঞ্জ-৫

নারী কর্মীদের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ জামায়াতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি নেতা কর্তৃক নারী কর্মীদের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই আসনে জামায়াতের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, শনিবার দুপুরে ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজ রহমান দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করে। মূলত এ ঘটনার জের ধরে শনিবার রাতে ছাতকের গৌবিন্দঞ্জ ও ধারণ বাজারে দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা মিছিল করে।

তবে এ বিষয়ে সুনামগঞ্জ-৫ আসনের জামায়াতের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেন, জামায়াতের দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বিএনপির এক নেতা, এটা দুঃখজনক।

তিনি জানান, তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

লিপসন আহমেদ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।