টেকনাফ-উখিয়া সীমান্তে বিজিবির সচেতনতা সভা


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

মিয়ানমারে সহিংসতা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে উখিয়া-টেকনাফ সীমান্তে বসবাসকারীরা সতর্ক থাকতে এসব এলাকায় জনসচেতনতামূলক সভা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২-বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মঙ্গলবার টেকনাফ উপজেলার সীমান্ত বিওপি চৌকি হোয়াইক্যাং, উনচিপ্রাং, ঝিমংখালী, খারাংখালী, হ্নীলা, লেদা, নোয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ সদর, নাজির পাড়া, সাবরাং ও শাহপরীরদ্বীপ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে জনসচেতনতামূলক সভা হয়েছে।

এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ ও জেলেরা উপস্থিত ছিলেন। নাফনদীতে মাছ আহরণের সময় জেলেরা যাতে কোনভাবে শূন্য রেখা অতিক্রম না করে সে ব্যাপারে অনুরোধ করা হয়।

এছাড়া রাতের বেলায় নাফনদীতে মাছ শিকার না করে দিনের বেলায় মাছ শিকারের জন্য উৎসাহিত করা হয়েছে জেলেদের। যেকোন দুর্ঘটনা পরিলক্ষিত হলে বিজিবিকে অবগত করতে অনুরোধ হরা হয়েছে তাদের।

পাশাপাশি মিয়ানমার নাগরিকরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।