টেকনাফে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি টাকা মূল্যের ৬ লাখ ৯১ হাজার ১০৪ পিস ইয়াবার চালানসহ পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এটি টেকনাফ বিজিবির ইতিহাসে উদ্ধারকৃত সর্ববৃহৎ চালান বলে জানিয়েছেন বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি জানান, রোববার ভোরে তার নেতৃত্বে টেকনাফ বিওপি ফাড়ির জওয়ানরা সাবরাং নাফ নদীর মোহনার আলু এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ ইয়াবার একটি চালান জব্দ করে। সেখানে ৬ লাখ ৯১ হাজার ১০৪ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, কয়েকজন পাচারকারী নৌকাযোগে নাফ নদী অতিক্রম করে ইয়াবার চালানটি দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি নৌকায় ফেলে নদীতে ঝাপ পালিয়ে যায়।
জব্দকৃত ইয়াবার মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা বলে জানায় বিজিবি। ইয়াবাগুলো বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি