ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে ঝন্টু সাহা (২৬) নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ঝন্টু সাহা নরসিংদী কান্দাইল সাতগ্রাম আমবিয়া এলাকার জহুর লাল সাহার ছেলে। অভিযোগ গ্রহণের পর থেকে এখনো ঝন্টু পলাতক রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবদ্দিন আহমেদ রকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রূপগঞ্জ ভুলতা বাসস্ট্যান্ড থেকে প্রেমের ফাঁদে ফেলে ওই ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে সিলেট নিয়ে গিয়ে মুসলিম পরিচয়ে লিটন মিয়া নামে বিয়ে করে একমাস ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
২০১৪ সালের ২০ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করে ওই কিশোরী মামলা দায়ের করলে আদালত তা গ্রহণ করেন। এরপর থেকেই আসামি ঝন্টু সাহা পলাতক রয়েছেন।
শাহাদাত হোসেন/এএম/এমএস