কক্সবাজারে বুধবার থেকে শুরু পাটা’র সম্মেলন


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২২ নভেম্বর ২০১৬

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরতে কক্সবাজারে বুধবার থেকে শুরু হচ্ছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) আন্তর্জাতিক সম্মেলন।

আগামীকাল মঙ্গলবার (২৩  নভেম্বর) এ সম্মেলন শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনে অংশ নেবেন পর্যটন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারসহ নানা বিভাগের প্রতিনিধি।

এছাড়া এই সম্মেলনে অংশ নিচ্ছেন ১৬ টি ভিন্ন দেশের পর্যটনসংশ্লিষ্ট নীতি নির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার ৪৫ জন প্রতিনিধি।

মঙ্গলবার বিকেল ৪ টায় কক্সবাজার শহরের হোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পরিচালক ভূবণ চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

পাটা নিউ ট্যুরিজম ফ্রন্টিয়ার ফোরাম (এনটিএফএফ) -২০১৬ নামে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ইনানী রয়েল টিউলিপ সিপার্ল হোটেলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-ব্যবস্থাপক আক্তার আহমেদ, কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি রেজাউল করিম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।