গাড়ি রেখে নগর ভবনে গেলেন আইভী


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

পদত্যাগের পর গাড়ি রেখে হেঁটে নগর ভবন থেকে বের হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার বিকেল সাড়ে ৩টায় মেয়র পদ থেকে নিজের পদত্যাগের কথা জানিয়ে নগর ভবন থেকে হাসি মুখে সবাইকে বিদায় জানিয়ে হেঁটে বের হয়ে যান তিনি।  

পদত্যাগের পর নিজের জিনিসপত্র নগর ভবন জমা দেন আইভী। পরে তিনি নগর ভবন থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা হেঁটে শহরের ২নং রেলগেট এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে এসে হাজির হন। এসময় নেতাকর্মীকে নিয়ে শহরে এক বিশাল শোডাউন দেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আর প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। সবশেষ ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।