নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে মহানগরের ২৭টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে জনকল্যাণ যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত কাবাডি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভি।

এ সময় সাবেক এ মেয়র বলেন, আমি চাই এলাকার উন্নয়ন। আর উন্নয়ন করে জনগণের সেবা করে যেতে চাই। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আয়েত আলী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম কুদরত, মিয়াজ উদ্দিন সরদার, জনকল্যাণ যুব সমাজের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সংগঠনের কর্মকর্তা মো. নাঈম হোসেন, মো. রফিকুল ইসলাম রফিক, মো. আক্তার হোসেন ও মো. রাসেল মিয়া প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।