বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দিকে ধান্যখোলা বিজিবির আওতাধীন ৭ নম্বর ঘিবা সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যশোর ২৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন। অপরদিকে বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের নেতৃত্ব দেন ২৩-বিএসএফের অধিনায়ক কর্নেল রাকেশ রঞ্জন লাল।

যশোর ২৬-বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সীমান্ত সংক্রান্ত সব সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার এবং সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় থাকবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

মো. জামাল হোসেন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।