বেনাপোলে ইমিগ্রেশন দারোগার স্ত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে কর্মরত এএসআই রকিবের স্ত্রী এক সন্তানের তৃপ্তি (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আবু তাহের ভারতের বাড়িতে।

তিনি এ বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। তৃপ্তির বাপের বাড়ি খুলনার টুটপাড়া এলাকায় বলে জানা গেছে। তাদের রিফাত নামে ৮ বছরের একটি ছেলে রয়েছে।

এএসআই রকিব জানান, চেকপোস্টে ডিউটি শেষে সন্ধা সাড়ে ৭টার দিকে ভাড়া বাড়িতে আসার পর দেখি ঘরের দরজা বন্ধ। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজন ডেকে দরজা ভেঙে ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পান স্ত্রী তৃপ্তিকে।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে দারোগা রকিবের স্ত্রী আত্মহত্যা করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটা আত্মহত্যা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা হাসপাতালে পাঠানো হবে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।