রোহিঙ্গাদের চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি
মিয়ানমারের রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গা মুসলিমরা। শনিবার ভোর রাতে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের চারটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদীর হোয়াইকং ও দমমিয়া পয়েন্ট দিয়ে চারটি নৌকায় ১৫-২০ জন করে রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলরত সদস্যরা বাংলাদেশ সীমান্ত থেকে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস