ভারতীয় শাড়িসহ ১০ কোটি টাকার মালামাল উদ্ধার


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

যশোরে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি চাদর ও থান কাপড় উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার ভোরে যশোর সদর কেশবপুর ও মণিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বিজিবি সদস্যরা যশোর সদর উপজেলার নতুন হাট, কেশবপুর উপজেলার মধুসূদন দত্ত গেট ও মণিরামপুর উপজেলার কালিরবাজার নামক স্থানে অভিযান চালায়।

এ সময় অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা ৭ হাজার ৯৩ টি শাড়ি, ১ হাজার ৩১৮ টি কাশমিরি শাল চাদর এবং ১০ টি শার্টের থান কাপড় উদ্ধার করা হয়।

উদ্ধার মালামালের মূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকা। এসব মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মিলন রহমান/এএম/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।