সিলেটে দেড় লাখ টাকায় একটি মাছ!
সিলেটের ফেঞ্চুগঞ্জে নদী থেকে ধরা একটি মাছের দাম উঠেছে দেড় লাখ টাকা! কুশিয়ারা নদী থেকে ৭০ কেজি ওজনের এই বাঘা আইড় মাছটি ধরেন স্থানীয় এক জেলে।
একরাম আলী (৪০) নামের স্থানীয় জেলে মঙ্গলবার বিকেলে কুশিয়ারা নদীর তিন গাঙের মুখে মাছ ধরার জন্য জাল ফেললে জালে ধরা পড়ে এই বিশাল আকৃতির বাঘা আইড় মাছ।
ছয় ফুট লম্বা মাছটি মেপে দেখা যায় এর ওজন প্রায় ৭০ কেজি। ঠেলা গাড়িতে করে মাছটি বিক্রির জন্য ফেঞ্চুগঞ্জ বাজারে নেওয়া হয়।
মাছটির দাম চাওয়া হয় দুই লাখ টাকা। পরে দেড় লাখ টাকায় মাছটি বিক্রি হয়।
এসআরজে