যৌন হয়রানির দায়ে ১০ম শ্রেণির ছাত্রের কারাদণ্ড
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ১০ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে একই শ্রেণির এক ছাত্রের ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে এ রায় ঘোষণা করেন।
নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের গোপনীয় সহকারী ফয়জুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার পর কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে কলাবাড়ি গ্রামের বাদল খাঁর ছেলে আব্দুল আলীমকে এক কিশোরীকে জড়িয়ে ধরার অপরাধে আটক করা হয়। তারা দুজনই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এরপর বিকাল সাড়ে ৪টার দিকে আটক আব্দুল আলীমকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী কর্মকর্তা ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। রায়ের পর তাকে দামুড়হুদা মডেল থানা পুলিশের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
এসআরজে