শুক্রবার বেনাপোলে ফুটবল ধামাকা-১৬ শুরু


প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৬

বাঘারপাড়া পৌর ফুটবল দল ও কেশবপুর পৌর ফুটবল দলের খেলার মধ্যদিয়ে মাঠে গড়াবে মেয়র কাপ ফুটবল ধামাকা-২০১৬। শুক্রবার বিকেল ৩টায় বেনাপোল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগের আট পৌরসভার ফুটবল দলের সমন্বয়ে দ্বিতীয় বারের মত এই ফুলবল টুর্নামেন্ট শুরু হবে।

বেনাপোল পৌর স্পোর্টস কর্ণারের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।