ফুলবাড়ীতে ইউপি উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এই প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা আহসান হাবিব।
রির্টানিং অফিসারের দেয়া প্রতীকে তালগাছ মার্কা পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী সদ্য মৃত্যুবরণকারী ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম, টেবিল ফ্যান মার্কা পেয়েছেন আওয়ামী লীগ নেতা মানিক রতন ও অটোরিকশা মার্কা পেয়েছেন আব্দুস ছাত্তার মেম্বর। তারা তিনজনে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর কাজিহাল ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মৃত্যুবরণ করায় ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য হয়। আগামী ১৯ মার্চ উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএ/আরআই