কালীগঞ্জে দরিদ্রদের মাঝে হ্যাবিট্যাটের গৃহ হস্থান্তর


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ কর্তৃক দরিদ্রদের মাঝে গৃহ হস্থাস্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা তুমিলিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে এ গৃহ হস্থান্তর করা হয়।

হ্যাবিট্যাটের ন্যাশনাল ডিরেক্টর জন এ আর্মস্ট্রং এর সভাপতিত্বে ও শায়লা শারমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্থার প্রোগ্রাম ইনোভেশন ও ইমপ্লিমেন্টেশনের সিনিয়র ম্যানেজার মো. আবুল বাশার, কোরিয়া ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ম্যানেজার সিনাই ওন, কোরিয়া ইন্টারন্যাশনাল প্রোজেক্টস ম্যানেজার সো হাওন, তুমিলিয়া  ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বাক্কু, হ্যাবিট্যাট কালীগঞ্জ উপজেলা শাখার কো-অর্ডিনেটর রতন দেউড়ী, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।  

কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোয়িকা) সহযোগিতায় একটি প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে উপজেলার বিভিন্ন এলাকার হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে ১০টি নতুন গৃহনির্মাণ, ৯২টি গৃহসংস্কার, ৪০টি পাকা টয়লেট, ৬টি নলকূপ স্থাপন এবং ৯০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিতরণ করা হয়।

পরে অনুষ্ঠানিকভাবে নির্মাণকৃত নতুন গৃহ স্ব-স্ব মালিকদের কাছে হস্থান্তর এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেক্ট্রিক্যাল যন্ত্রাংশ ও সেলাই মেশিন প্রদান করা হয়।

আব্দুর রহমান আরমান/এএম/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।