কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ওমর আলী (৬২) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসরা জানিয়েছেন।

নিহত ওমর আলী নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।  

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর আলী। পরে তাকে কারা হাসপাতালে ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সানের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। ওমরকে এ বছরের জুনে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ওমর আলীকে হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।