না.গঞ্জ কারাগারে বিএনপি নেতার মৃত্যু


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ জেলা কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধান মারা গেছেন। শনিবার ভোর রাতে বুকে ব্যথা অনুভব হলে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ নভেম্বর থেকে আলী হোসেন প্রধান (৬০) কারাগারে বন্দি ছিলেন। সেই থেকে তাকে অসুস্থ দেখেছি। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভোর রাতে বুকে ব্যথার কথা জানালে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ১০০ শয্যা ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাশকতার মামলায় ৩ নভেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে আলী হোসেন প্রধানকে পুলিশ গ্রেফতার করে। একই দিন তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।