বেনাপোলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ১১:১১ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

‘মানবতার তরে পথচলা’ এই স্লোগান নিয়ে স্বপ্ন দেখি সংগঠনের উদ্যোগে যশোরের বেনাপোলে ৫০০ জন হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।  

এ সময় বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।