জিসিসির ৩৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচন বুধবার


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ৩৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচন বুধবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। ব্যস্ত সময় পার করছেন উপ-নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরা। এ ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, মো. ইকবাল হোসেন মোল্লা (করাত) মো. মনির হোসেন (ঘুড়ি) ও মো. আলমগীর হোসেন মাস্টার (ঠেলাগাড়ি)।

প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতোমধ্যে নির্বাচনী এলাকার সর্বত্র পোস্টারে ছেয়ে গেছে। চলছে প্রচারণার মাইকিং। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেয়ার প্রত্যাশা করছেন।
 
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর সানাউর রহমান (৬৫) গত ২ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ওয়ার্ডটি শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।