সাভারের নিরাপত্তাকর্মীর রক্তমাখা পোশাক উদ্ধার
সাভারের ফুলবাড়িয়ায় একটি মার্কেটের নিরাপত্তাকর্মী নিখোঁজ। এ ঘটনায় পুলিশ তার রক্ত মাখা পোশাক ও ব্যাবহৃত লাঠি উদ্ধার করেছে।
নিখোঁজ নিরাপত্তাকর্মীর ফুফাতো ভাই দেলোয়ার হোসেন জানান, শনিবার রাত দুইটা পর্যন্ত এলাকায় তার সারা-শব্দ পাওয়া গেলেও সকালে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি কাগজের গোডাউনের সামনে তার রক্তমাখা পোশাক পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের পোশাক উদ্ধার করে। কিন্তু নিখোঁজের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে। নিখোঁজ নিরাপত্তা কর্মীর নাম মন্টু মিয়া(৫০)।
তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার এনায়েত পুর গ্রামের বাসিন্দা।
এদিকে পুলিশ জানায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীর মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
এমজেড/আরআইপি