বোমা মেরে পালানোর সময় যুবককে গণপিটুনি


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ মার্চ ২০১৫
ফাইল ছবি

রাজশাহী জিপিওতে বোমা হামলা করে পালানোর সময় রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলামের বাড়ি নগরীর কাজীহাটা এলাকায়। সে বিএনপিকর্মী বলে জানিয়েছেন রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

স্থানীয় লোকজন জানায়, নগরীর লক্ষ্মীপুর জিপিও ভবনের সামনে কাঁচের জানালায় বোমা হামলা করে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রবিউল ইসলাম। এসময় স্থানীয় কয়েকজন যুবক তাকে তাড়া করে ধরে ফেলেন। পরে রবিউলকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রবিউল ইসলাম বিএনপি কর্মী। বোমাটি কাঁচের জানালা ভেঙে অফিসের ভেতরে বিষ্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

জনতার পিটুনিতে রবিউল ইসলাম আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।