গফরগাঁয়ে বিএনপি নেতাকে গুলি করে হত্যা


প্রকাশিত: ১০:০৯ এএম, ২০ মার্চ ২০১৫

ময়মনসিংয়ের গফরগাঁয়ে বিএনপি নেতা আব্দুল মান্নানকে (৫৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃস্পতিবার রাত তিনটার দিকে গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নে বিরই গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান  ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক।
 
গফরগাঁয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। এ ব্যাপারে  মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।