আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
আইসিসি বিশ্বকাপে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর পক্ষপাতিত্বমূলক আচরনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও মিছিল করেছে সচেতন ক্রীড়াপ্রেমী গোষ্ঠী।
শুক্রবার স্থানীয় টাইন হল প্রাঙ্গণে সচেতন ক্রীড়াপ্রেমীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে । এসময় তারা আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ দলের বিপর্যয়ে তীব্র নিন্দা জ্ঞাপন ও আম্পায়ারের শাস্তি দাব করে।
এসএইচএ/পিআর