রাজশাহীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২০ মার্চ ২০১৫

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকচাপায় তৌফিক (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর উপকণ্ঠ বায়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক পার্শ্ববর্তী টাঙ্গিপাড়া এলাকার আবদুল  গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই শিশু রাস্তা পার হচ্ছিলো। এসময় রাজশাহী থেকে নওগাঁগামী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।