ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:১৭ এএম, ২১ মার্চ ২০১৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বাবকির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

তিনি জানান, সকালে উপজেলার বাবকির মোড় নামক এলাকায় ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে টাঙ্গাইলগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন আরও তিনজন। হতাহতদের সবাই মুক্তাগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।